কানাইঘাটে প্রসাশনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

কানাইঘাটে প্রসাশনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক উৎসব

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজনদের নিয়ে প্রথম বারের মত উপজেলা প্রশাসনের উদ্যেগে সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় লোভাছড়া চা বাগানের বাংলো মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে গারো, খাসিয়া, মুন্ডা, মহানী, উরাং, গড়াইৎ, কড়ামোদী, মোসহর ও ভূমিজ ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজন অংশ গ্রহণ করেন। এসব ক্ষুদ্র নৃ-গোষ্টির নারী-পুরুষ ও শিশুরা তাদের ঐতিহ্যের নানা রংয়ের বাহরি পোষাক পড়ে অনুষ্টান স্থলে আসেন। অনুষ্টানের শুরুতেই গানের তালে তালে অতিথিদের ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান ক্ষুদ্র নৃ-গোষ্টির নারী-পুরুষ ও শিশুরা।

Manual1 Ad Code

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিলকে ক্ষুদ্র নৃ-গোষ্টির সর্বোচ্চ সম্মানের ঐতিহ্যের বাহক মুকুট পড়িয়ে দেন তারা। পরে বিভিন্ন ভাগে বিভক্ত সাংস্কৃতিক দল, গান গেয়ে নিত্যের তালে তালে তাদের নিজস্ব ঐতিহ্য তুলে ধরে।

 

Manual8 Ad Code

সাংস্কৃতিক উৎসবে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল ও তাহার সহধর্মীনি সহ জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপষ চক্রবর্তী তুষার এবং জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনারগণ সহ কানাইঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং তাদের পরিবারের লোকজন ছাড়াও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রজ্জাক ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় অনুষ্ঠান স্থল যেন এক মিলন মেলায় পরিণত হয়।

 

Manual5 Ad Code

প্রথম বারের মত উপজেলা প্রশসনের উদ্যেগে এ ধরণের একটি অনুষ্টানের আয়োজন করায় নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিলের প্রতি ক্ষুদ্র নৃ-গোষ্টির বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

সাংস্কৃতিক উৎসবের আয়োজক নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল কানাইঘাটের সীমান্তবর্তী এলাকার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্টি লোকজন সহ সকল সম্প্রদায়ের মানুষ জোগ জোগ ধরে সম্প্রিতির মাধ্যমে বসবাস করে আসছেন কানাইঘাট এর ব্যতিক্রর্ম নয়। সরকারের পাশাপাশি কানাইঘাটে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজনদের জীবন মানের উন্নতি সাধন এবং তাদের নিজস্ব সংস্কৃতির বিকাশে উপজেলা প্রসাশন সব সময় তাদের পাশে থাকবেন।

 

উল্লেখ্য, কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী ও সমতল এলাকায় দীর্ঘদিন থেকে ক্ষুদ্র নৃ-গোষ্টি প্রায় সাড়ে ৪শ পরিবার বসবাস করে আসছেন। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ-গোষ্টির নিজস্ব হরেক রকম সুস্বাধু খাবার পরিবেশন করা হয়।

 

(সুরমামেইল/এমআর)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code