গোলাপগঞ্জ থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিললো চট্টগ্রামে

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

গোলাপগঞ্জ থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিললো চট্টগ্রামে

Manual1 Ad Code

আব্দুল আলী চুনু মিয়া (৭৩)। ফাইল ছবি

Manual3 Ad Code


মেইল ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ আব্দুল আলী চুনু মিয়া (৭৩) নামের বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (২৭ এপ্রিল) নিখোঁজের আট দিন পর তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়। তবে এই বৃদ্ধের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি চট্টগ্রামের একটি কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

 

বৃদ্ধের ছেলে সাবের আহমদ জানান, চলতি মাসের গত ১৯ এপ্রিল (রোববার) বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

 

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এদিকে বাবার সন্ধানে চট্টগ্রামে গিয়ে মরদেহের ছবি ও তথ্যের ভিত্তিতে নিখোঁজ আব্দুল আলী চুনু মিয়ার পরিচয় নিশ্চিত করেন তাঁর ছেলে সাবের আহমদ।

 

Manual7 Ad Code

রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চুনু মিয়ার মরদেহ সিলেটে ফিরিয়ে আনার প্রক্রিয়া বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code