কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে: সিসিক প্রশাসক

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে: সিসিক প্রশাসক

Manual1 Ad Code

সিলেট:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত (৭) দফা দাবির প্রতি সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়ে বলেন, “যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমি একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব।”

 

“এছাড়াও কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।”

 

সোমবার (৪ মে) বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গনে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

 

সিসিক প্রশাসক আরো বলেন, “আমাদের মূল দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়া। তাই সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”

 

Manual6 Ad Code

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।”

 

সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।

Manual5 Ad Code

 

আরও বক্তব্য দেন, কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সদস্য মোস্তাক আহমেদ, কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি, সভাপতি সুমন চক্রবর্তী, সহসভাপতি লিয়াকত আহমদ ইমন, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহসধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্জর রায়, প্রচার সম্পাদক নুরুল কবির পারভেজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য মাসুম, নাজু, নোমান, শ্রমিকদের মধ্যে রফিক মিয়া, মো. মোহন মিয়া, মজিদ খান, মিন্টু প্রমুখ।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code