লোভাছড়া কোয়ারী: অবৈধ পাথর পরিবহনে সাতবাঁক ইউপির রাস্তা-ঘাটের বেহাল দশা

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

লোভাছড়া কোয়ারী: অবৈধ পাথর পরিবহনে সাতবাঁক ইউপির রাস্তা-ঘাটের বেহাল দশা

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট লোভাছড়া কোয়ারী থেকে অবৈধভাবে উত্তোলণকৃত পাথর ট্রাক ও ট্রাক্টর দিয়ে পরিবহণের ফলে গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে বেহাল অবস্থায় পরিণত হয়েছে।

Manual1 Ad Code

 

“স্থানীয় জনসাধারণ রাস্তা-ঘাট রক্ষার জন্য বার বার স্থানীয় প্রশাসনের কাছে জানানোর পরও কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।”

 

জানা যায়, দীর্ঘদিন থেকে বন্ধ থাকা লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে সেই পাথরগুলো চরিপাড়া ও লোভারমুখ বাজারের পাশে মজুদ করে রাখা হচ্ছে। পরে ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবহন করায় চরিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে দইলমাটি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাকা রাস্তা ভেঙ্গে কাদাঁর সাথে একাকার হয়ে গেছে। এছাড়াও রাস্তার বেশির ভাগ অংশে বড় বড় গর্ত তৈরী হয়েছে। ফলে এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন।

 

Manual1 Ad Code

এছাড়া গত বছর পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কয়েক কোটি টাকা ব্যয়ে সুরমা ডাইক উঁচু করে মাটির কাজ সম্পন্ন করা হয়। কিন্তু পাথরবাহী ট্রাক্টর ও ট্রাক যাতায়াতের কারণে সুরমা ডাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কাদাঁর যন্ত্রণায় সেখানে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

 

Manual8 Ad Code

এদিকে পাথর পরিবহণের কারণে সাতবাঁক ইউনিয়ন ও কানাইঘাট পৌরসভার গ্রামীণ ও আদা পাকা-কাচাঁ রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

 

সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, উপজেলা সমন্বয় সভায় বার বার বিষয়টি উত্থাপন করেছেন। সাতবাঁক ইউনিয়ন হয়ে অবৈধ পাথর পরিবহণের কারণে তাঁর ইউনিয়নের গুরুত্বপুর্ণ রাস্তা সমুহ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পাথর পরিবহন থামছে না।

 

Manual2 Ad Code

স্থানীয় অনেকেই জানিয়েছেন- ট্রাক্টর ও ট্রাক দিয়ে পাথর পরিবহনের সাথে জড়িত রয়েছেন পাথর ব্যবসায়ী স্থানীয় চরিপাড়া করডি গ্রামের মিজানুর রহমান, কামরান আহমদ, খালেদ আহমদ, চরিপাড়া মাঝরডি গ্রামের রফিক আহমদ, ফয়জুল ইসলাম ফজলু, ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল হালিমসহ তাদের চক্রে রয়েছেন আরো কয়েকজন।

 

তারা এলাকাবাসীর বাধাঁ-নিষেধ উপেক্ষা করে গ্রামীণ রাস্তা-ঘাটগুলো ক্ষতি সাধন করে প্রতিদিন লোভাছড়া পাথর কোয়ারী থেকে উত্তোলনকৃত পাথর ট্রাক ও ট্রাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্যেশে পরিবহন করছেন।

 

এলাকবাসী গ্রামীণ রাস্তা-ঘাটগুলো রক্ষার জন্য অবৈধ ভাবে পাথর পরিবহন বন্ধ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code