অপেক্ষায় সিলেট ছাত্রদলের কমিটি: শীর্ষ পদে আলোচনায় শিহাব উদ্দিন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

অপেক্ষায় সিলেট ছাত্রদলের কমিটি: শীর্ষ পদে আলোচনায় শিহাব উদ্দিন

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর যেকোন সময় ঘোষণা হতে পারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। সম্ভাব্য এই কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

 

এদিকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন সিলেট মহানগর ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন।

 

Manual4 Ad Code

​সিলেট সরকারি কলেজের ছাত্রদলের হাত ধরে শিহাব উদ্দিনের রাজনীতি শুরু। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগর ছাত্রদলের রাজপথের একজন সক্রিয় ও পরীক্ষিত কর্মী হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। ২৪-এর ছাত্র আন্দোলনে সম্মুখ সারির একজন জুলাইযোদ্ধাও তিনি ছিলেন।

 

Manual7 Ad Code

বর্তমান শিহাব উদ্দিন মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে তার নেতৃত্ব ও উপস্থিতি নেতাকর্মীদের মাঝে এক আলাদা আস্থা তৈরি করেছে।

 

​দলের মাঠপর্যায়ের কর্মীরা জানান, শিহাব উদ্দিন সবসময় সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ছাত্রদলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার ফলে এবার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে দেখতে চান সিলেটের তৃণমূলের একটা বড় অংশ।

 

​নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিহাব উদ্দিন বলেন, ‘ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং থাকবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়, তবে সবাইকে সাথে নিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী একটি ইউনিট হিসেবে গড়ে তুলব- ইনশাহআল্লাহ।’

Manual6 Ad Code

 

​এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার এই অংশগ্রহণ সিলেট মহানগর ছাত্রদলে এক নতুন আমেজ সৃষ্টি করেছে।

 

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code