সিলেটসহ ১২ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

সিলেটসহ ১২ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টার মধ্যে সিলেট ছাড়াও দেশের রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।

 

বুধবার (৬ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান। পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Manual8 Ad Code

 

এদিকে, আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

Manual4 Ad Code

পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code