কানাইঘাট পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, জোরদার চেকপোস্ট কার্যক্রম

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

কানাইঘাট পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, জোরদার চেকপোস্ট কার্যক্রম

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

 

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় ও কানাইঘাট থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনবহুল এলাকা এবং সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশী, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই, অপরাধ প্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

জানা যায়, পুলিশ সপ্তাহ সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিয়মিত এই মবিলাইজেশন কার্যক্রমের ফলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড উল্লেখযোগ্য ভাবে কমে আসছে।

 

Manual1 Ad Code

স্থানীয় অনেকে বলছেন, থানা পুলিশের দৃশ্যমান টহল ও বিশেষ চেকপোস্টের কারণে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রাত্রীকালীন সময়ে পুলিশের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

 

কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

Manual3 Ad Code

‘জনসেবাই পুলিশের প্রধান অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ সব সময় জনসাধারণকে সেবা প্রদানসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে সেবার পরিধি আরো বাড়ানো হয়েছে।’

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code