কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেফতার

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেফতার

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ব্যাটারী চালিত পানিবাহি ভ্যানগাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

Manual4 Ad Code

সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানগাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নিহত শিশুর নাম: অভি দাস (৭)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা অশেষ দাসের ছেলে। নিহত অভি কানাইঘাট উপজেলার কুওরঘড়ি গ্রামের মামার বাড়ি থেকে লেখাপড়া করতো। সে প্রি-ক্যাডেট স্কুলে লেখাপড়া করত এবং পৌরশহরে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

Manual4 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় অভি দাসকে ভ্যানগাড়ি ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু শিক্ষার্থী অভি দাসের মৃত্যু হয়।

 

এ ঘটনায় ভ্যানগাড়ি চালক পৌরসভার বায়মপুর গ্রামের বশির আহমদের পুত্র সুফিয়ান আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

 

নিহত অভি দাসের পিতা অশেষ দাস বাদী হয়ে গ্রেফতারকৃত সুফিয়ানকে আসামী করে মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৮(৫)/২৬।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code