জৈন্তাপুরে খাল থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

জৈন্তাপুরে খাল থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটে বাড়ির পাশের খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

শুক্রবার (২২ মে) দুপুরে জেলার জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত শিশুরা হলো- ওই গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং সালেহ আহমদের ছেলে মুন্না আহমদ (৪)।

 

স্থানীয় সূত্র ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু দুটির চাচা জাকারিয়া আহমদ বাড়ির পাশের হাওরে গরু চরাতে যাচ্ছিলেন। এ সময় দুই শিশুও তাঁর পিছু নেয়। পরে তিনি শিশু দুটিকে বাড়িতে ফিরে যেতে বলে নিজে গরু নিয়ে চলে যান। দুপুর দুইটার দিকে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরসংলগ্ন রাহুরখালে শিশু দুটির লাশ ভাসতে দেখা যায়।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

শিশুদের চাচা জাকারিয়া আহমদ বলেন, গরু চরাতে যাওয়ার সময় তারা আমার সঙ্গে গিয়েছিল। পরে বাড়িতে পাঠিয়ে দিই। কিছুক্ষণ পর মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি তাদের উদ্ধার করা হচ্ছে।

 

Manual3 Ad Code

ঘটনার সত্যতা জানিয়ে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual7 Ad Code

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code