সিলেট পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৩

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

সিলেট পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৩

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ২৩৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

শুক্রবার (২২ মে) সকালে নগরীর তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ছুরিকাঘাতের শিকার হন র‌্যাব সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।



এ ঘটনার পর নগরজুড়ে বিশেষ অভিযান চালায় এসএমপি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার (২৩ মে) সকাল আটটা পর্যন্ত আরও ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ২৩৩ জনে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১০০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code