সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে ফাহমিদা আক্তার মোহনা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

Manual2 Ad Code

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে জাহিদুল ইসলাম তাঁর স্ত্রীকে লক্ষ্য করে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী মোহনা। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ওই গৃহবধূ এক ছেলে সন্তানের জননী।

 

এদিকে অভিযুক্ত জাহিদুল ইসলাম মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

Manual5 Ad Code

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

 

(সুরমামেইল/এআরকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code