ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। একই সাথে তিনি সবার অব্যাহত সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য কামনা করেছেন।

 

Manual8 Ad Code

ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বার্তায় মন্ত্রী বলেন, ‘ঈদুল আযহা মূলত ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ। পবিত্র আল কোরআনের বাণী অনুযায়ী, কুরবানীর মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের মনের পবিত্র ইচ্ছা। আর বিশ্বাসী মানুষের সেই পবিত্র ইচ্ছা হলো মহান আল্লাহর নৈকট্য লাভ করা।’

 

খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর বার্তা উল্লেখ করেন, ‘আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ঘুরে আসে। পশু কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি অনন্য মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারা বেয়েই কুরবানী মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে।’

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির এক দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করে। কুরবানীর মূল শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হতে পারি, তবেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন সম্ভব।’

 

উৎসবের সর্বজনীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ মানুষের মাঝে পারস্পরিক শুভেচ্ছাবোধ জাগ্রত করে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সমাজে সৌহার্দ্যের মেলবন্ধন আরও দৃঢ় করুক মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানান তিনি।’

Manual3 Ad Code

 

তিনি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code