ফের নির্মাতা হিসেবে দেখা মিলবে মৌসুমীর

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

ফের নির্মাতা হিসেবে দেখা মিলবে মৌসুমীর

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
এক দশক পর আবার পরিচালক হিসেবে দর্শকের সামনে আসছেন চিত্রনায়িকা মৌসুমী।  নির্মাণ ‘বিচ্ছেদ বেদনা’ নামের এই সিনেমাটি এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে সনদ লাভ করেছে।

 

মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এ সিনেমাটি করোনাকালীন নির্মাণ করেন মৌসুমী। এতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। সিনেমাটির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে মৌসুমীর স্বামী ওমর সানীর বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’

Manual1 Ad Code

 

উল্লেখ্য, ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এরপর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও নির্মাতা হিসেবে ফিরলেন তিনি। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code