সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতাসহ ২ জন নিহত

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতাসহ ২ জন নিহত

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় তেলুগু অভিনেতা ভারত কান্ত ও সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রোববার সন্ধ্যায় হায়দ্রাবাদের আউটার রিং রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, শনিবার রাতে হায়দ্রাবাদ থেকে রওনা দেন ভারত ও ত্রিলোক।

 

গাড়িটি চালাচ্ছিলেন ভারত নিজেই। রাত ৩টার দিকে তারা হায়দ্রাবাদের পেদ্দাম্বারপেট এলাকায় পৌঁছান। শামশাবাদের দিকে যাওয়ার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কন্টেনার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে গাড়ির নম্বর ও মোবাইল ফোনের তথ্যের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual2 Ad Code

 

জানা গেছে, ভারত কান্ত ও জি সাই ত্রিলোক দুজনই হায়দ্রাবাদের নানাকরামগুড়া এলাকার বাসিন্দা ছিলেন।

Manual1 Ad Code

 

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code