ফের ভাইরাল হানিয়া আমিরের ভিডিও, সমালোচনার ঝড়

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

ফের ভাইরাল হানিয়া আমিরের ভিডিও, সমালোচনার ঝড়

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের একটি ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। পাকিস্তানের চলমান সংকটের মধ্যে অভিনেত্রীর এমন আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করাকে অনেকে ভালোভাবে নেননি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেন হানিয়া। সেখানে তাকে খোলা ছাদের একটি গাড়িতে বসে কফি পান করতে এবং নাচতে দেখা যায়। তার পরনে ছিল পাকিস্তান ক্রিকেট দলের ট্যাংক টপ ও কালো ট্রাউজার। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘গড ব্লেস দ্য কুলেস্ট গার্লস অন দ্য করাচি রোডস।’ ভিডিওতে তাহা জির ‘গালতি সে’ গানও ব্যবহার করা হয়েছে।

 

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়ার সমালোচনা শুরু হয়। বিশেষ করে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে আগুনের ঘটনায় ১৪ নবজাতকের মৃত্যুর প্রসঙ্গ তুলে একজন মন্তব্য করেন, ‘আপনার দেশে ১৪টি শিশু পুড়ে মারা গেল এবং আপনি এমন পোস্ট করছেন।’

 

অনেকেই মনে করেন, হানিয়ার মতো জনপ্রিয় তারকাদের সামাজিক ও জাতীয় সংকটের সময় নিজেদের জনপ্রিয়তা কাজে লাগানো উচিত। তাদের মতে, শিশুদের ওপর সহিংসতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে তারকারা কথা বললে মানুষের মধ্যে সচেতনতা বাড়তে পারে।

Manual8 Ad Code

 

তবে হানিয়ার পক্ষেও অনেকে কথা বলেছেন। তাদের যুক্তি, দেশের সংকট থাকলেও একজন মানুষ তার ব্যক্তিগত জীবনের স্বাভাবিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই পারেন। জনপ্রিয় তারকা হলেই প্রতিটি পোস্টে সামাজিক বা জাতীয় ইস্যু নিয়ে কথা বলা বাধ্যতামূলক নয়।

 

Manual6 Ad Code

এ ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছে, জাতীয় সংকটের সময় জনপ্রিয় তারকাদের সামাজিক দায়বদ্ধতা কতটা থাকা উচিত। হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘কভি ম্যায় কভি তুম’, ‘মেরে হামসাফার’, ‘ইশকিয়া’ ও ‘সাং-এ-মাহ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code