সিলেট ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ফিরবে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাছবাড়ি বাজারে ২০/২৫ জন নেতাকর্মী হঠাৎ করে এ ঝটিকা মিছিল বের করে।
স্থানীয়রা জানিয়েছেন, ৪/৫ মিনিটের মধ্যে মিছিলটি শেষ হয়। মিছিলে শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেয় তারা।
জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের মেয়ে ও ভাতিজার আকিকা অনুষ্টান ছিল গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে। সেখানে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সাথে থাকা আরো কয়েকজন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ করে মিছিল বের করে পরে বাজার থেকে চলে যায়।
মিছিলের খবর পেয়ে থানা পুলিশ গাছবাড়ি বাজারে গিয়ে মিছিলকারী কাউকে পাওয়া যায়নি।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি