অটোরিকশা ও লেগুনার প্রতি পুলিশ কমিশনারের হুঁশিয়ারি

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

অটোরিকশা ও লেগুনার প্রতি পুলিশ কমিশনারের হুঁশিয়ারি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হকার উচ্ছেদের পর পুনরায় সিএনজিচালিত অটোরিকশা বা লেগুনার দখলে সড়ক ও ফুটপাত চলে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

Manual2 Ad Code

 

তিনি বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং যানবাহন পার্কিং সংক্রান্ত বিষয়গুলো আমাদের নজরদারিতে রয়েছে। হুট করে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়।

Manual3 Ad Code



রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার পয়েন্টে চলমান হকার উচ্ছেদ অভিযান সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  রেজা-ই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

তিনি আরও বলেন, বাজার ও বিপণীবিতানগুলো নির্মাণের সময় যদি পার্কিং সুবিধাকে গুরুত্ব দেওয়া হতো, তবে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। বর্তমানে গাড়ি রাখার যথাযথ স্থান নেই। তবে আমরা সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে এই শহরের নাগরিক হিসেবে অনেক বেশি শান্তি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারব।

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code