সিলেটে আগামী ২০-২১ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে হাছন উৎসব

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

সিলেটে আগামী ২০-২১ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে হাছন উৎসব

Manual4 Ad Code

সিলেট:
সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাছন রাজা’র স্মরণে হাছন উৎসব-২০২৬। গত বছরের এবারও আগামী ২০ ও ২১ ডিসেম্বর সিলেট নগরীর আলী আমজাদের ঘড়ি, সারদা হলের সামনে ক্বীনব্রিজের নিচে সিলটী ঐতিহ্য চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে।

 

Manual8 Ad Code

আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হাছন উৎসব-২০২৬ এর আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু’র পরিচালনায় ব ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

Manual6 Ad Code

 

উদযাপন কমিটিতে যাদের নাম আছে তারা হলেন আতাউর রহমান পীর, মুকতাবিস-উন-নূর, আফতাব চৌধুরী, সেলিম আউয়াল, এম এ হান্নান, শামসুল বাচিত শেরো, হিমাংশু বিশ্বাস,আল মামুন বিন ছালে, রাসেল আহমেদ, রায়হান হোসেন খান, আসাদুজ্জামান নুর, দেলোয়ার হোসেন শিপলু,শাহ মোঃ আলী রব, আহমেদুর রহমান ইকবাল, এম কামরুল চৌধুরী, সাখাওয়াত হোসেন পীর, শফিক মিয়া, এম রহমান, শাহ আলমগীর, আব্দুর রব তফাদার, সায়েম আহমদ, মোঃ সেলিম মিয়া, সৈয়দ নিয়াজ আহমদ, জহির চৌধুরী, আমির উদ্দিন পাবেল, আলা উদ্দিন হোসেন শাহ, শাহান ঊদ্দিন নাজু, নিতায় রায় নয়ন, কেশব মজুমদার, সাইফুর রহমান সুমন, মোঃ ফয়সাল, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, জান্নাতুল নাজনীন আশা, হাসনাত কবির, আল আমিন, ইউসুফ মুন্না, মোঃ কামাল, সোলেমান হক টিপু, জাহিদ হাসান সোহেল, গোলাম শাহরিয়ার আনু, রাসেল আহমদ, জুয়েল চৌধুরী, সোহেল রানা, ছামির আহমদ, আকরাম, রুমেল আলী, এস এম শরীয়তুল্লাহ, ফারুক হাসান সুজন, জুবের আহমদ সার্জন, এম হাফেজ, শহিদুল ইসলাম, জেসমিন ঝুমা, মিতালী দাস, অনামিকা আনু, মারুফ আহমদ দুলাল, গিয়াস উদ্দিন, সিলেট জেলা শাখার মুশতাক চৌধুরী, লোকমান আলী, হবিগঞ্জ জেলার শাহ আলম চৌধুরী মিন্টু, শেখ কাইয়ুম, মৌলভীবাজার জেলার তারেক ইকবাল চৌধুরী ও পারভেজ হাসান, সুনামগঞ্জ জেলার ওবায়দুল হক মুন্সি ও রাকিব মিয়া তালুকদার, ঢাকা বিভাগের ড. শেখ রেজাউল ইসলাম ও সুজন রাজা আজীবন সদস্য আব্দুল মানিক, দেলোয়ার হোসেন, হিমাংশু বিশ্বাস প্রমুখ।

Manual3 Ad Code

 

সভাপতির বক্তব্যে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী অনুষ্ঠানের তারিখ ও স্থান ঘোষণা করে বলেন, মরমী কবি হাছন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করা হয়েছে। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শন এবং একজন দরবেশ ছিলেন, আমরা তার এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদের সামনে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাসন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code