অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

Manual2 Ad Code

28003-untitled-6নিজস্ব প্রতিনিধি :: প্রবাসী গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে সিটি ব্যাংক লিমিটেডের জিন্দাবাজার শাখার প্রাক্তন ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে তাদেরকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- সিটি ব্যাংক লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সিলেট নগরীর জিন্দাবাজার শাখার প্রাক্তন শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান (৫৮), একই শাখার প্রাক্তন ক্যাশ ইনচার্জ গিয়াস উদ্দিন (৪৮) ও প্রাক্তন কাস্টমার সার্ভিস অফিসার (বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার এক্সিকিউটিভ অফিসার) মো. সাজ্জাদুর রহমান (৩৮)।

দুনীতি দমন কমিশন, সিলেটের উপপরিচালক রেভা হালদার জানান, জালিয়াতির মাধ্যমে আটককৃত তিনজনসহ সিটি ব্যাংকের সাত কর্মকর্তা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আখলাক মিয়ার নামে ৭০ লাখ টাকার এফডিআর দেখিয়ে ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন।

Manual6 Ad Code

এ ঘটনার অনুসন্ধানে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনে সিলেট নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code