আজ প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫

আজ প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

Manual1 Ad Code

A H

রাষ্ট্রপতি আবদুল হামিদ

Manual4 Ad Code

সুরমা মেইল. প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি সিলেট এসে পৌঁছাবেন।

Manual7 Ad Code

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল ৩টার দিকে তিনি ঢাকায় ফিরবেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আবদুল হামিদ হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে।

Manual3 Ad Code

এদিকে রাষ্ট্রপতির সিলেট আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার সিলেটজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code