এবারও সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

এবারও সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি: মির্জা ফখরুল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করতেন, আমরা আশা করি, এবারও তা হবে। আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা তিনি (তারেক রহমান) সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন।

 

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের এয়ারপোর্ট এলাকায় উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

 

তিনি বলেছেন, ‘এখন (তারেক রহমান) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু-এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব। কারণ আমাদের দেশনেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে।’

 

খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল খালেদা জিয়ার, সেটি আমাদের গঠন করতে হবে।’

Manual4 Ad Code

 

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘এই নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে, মানুষ তার ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও, দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন তা বাস্তবায়ন করবে।’

 

ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা এবং সেই সংসদের মাধ্যমে সংসদীয় সরকার গঠন করা, যারা দেশে সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। বিগত ১৫-১৬ বছরে বিএনপির ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া সিলেটের সংগ্রামী নেতা ইলিয়াস আলীসহ এক হাজার ৫০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।’

 

Manual6 Ad Code

সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘আসুন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে উঠে না। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তবে সেটা সর্বদলীয় সরকার হবে না।’

Manual3 Ad Code

 

এ সময় ‘মব সহিংসতা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে- ‘মবোক্রেসি’। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে আমাদের বের হতে হবে।’

 

রোববার বিকালে একদিনের ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিক, বিএনপির সহসাংগঠনিকত সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code