এবার গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

এবার গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরের পর এবার গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

নিহত সবুজ মিয়া (২২) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তার মরদেহ মধ্যরাতে তার সহযোগীরা দেশে ফেরত নিয়ে আসলে বিজিবি ও পুলিশ উদ্ধার করেছে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন জানান, সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া মারা গেছেন বলে সন্ধ্যার সময় জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের জন্য তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সবুজ ও তার সহযোগীরা অন্যদের সাথে শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় খাসিয়াদের সাথে বিবাদের জের ধরে তাদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে মধ্যরাতে তার মরদেহ ফিরিয়ে আনেন তার সহযোগীরা।

Manual5 Ad Code

 

এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিন্দা জানিয়েছে এবং গুলি চালানো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



এরআগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামে এক বাংলাদেশি কিশোরের গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code