শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

Manual3 Ad Code

সিলেট:
শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শন করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

Manual1 Ad Code

 

সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়বাসীর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।

 

আরও পড়ুন : সিলেটে ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

 

“খেলার মাঠ একটি নগরীর ফুসফুস এবং তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার প্রধান কেন্দ্র। আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার পাশাপাশি শহরের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ করা সিউকের অন্যতম অগ্রাধিকার।”

Manual1 Ad Code

 

এসময় কয়েস লোদী বলেন, ‘শাহজালাল উপশহর খেলার মাঠের বর্তমান অবস্থা পরিলক্ষিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট মতামত নেওয়া হয়েছে। মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে তুলতে এবং এলাকার কিশোর-যুবকদের সুবিধার্থে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই পরিবেশ ও খেলাধুলার পরিবেশ ক্ষুন্ন হতে দেওয়া হবে না।’

 

পরিদর্শনকালে এলাকার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোর্তুজা আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল তারেক, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুন, পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রুবেল, ২২ নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ওজি মোহাম্মদ কাওসার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুক রাসেল ও সুমেল আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম সাহেদ, সহ-দপ্তর সম্পাদক স্বপন আহমেদ, শাহপরাণ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসিব আহমদ, উপশহর পুডিং ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

 

Manual6 Ad Code

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

 

(সুরমামেইল/এমএকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code