এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি: সিলেটে আইজিপি

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি: সিলেটে আইজিপি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।

 

Manual1 Ad Code

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি উল্লেখ করে বাহারুল আলম বলেন, পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে।

 

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়।

Manual3 Ad Code

 

আইজিপি আরও বলেন, সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুই হাজার অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ পুলিশের সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code