ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, তদন্তে ৫ সদস্যের কমিটি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিগেডিয়ার জেনারেল পরিচালক উমর রাশেদ মুনির।

 

এদিকে হামলার পর শিক্ষানবিশ চিকিৎসকরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। তবে মিড লেভেলের ডাক্তারসহ সংশ্লিষ্টরা হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করছেন।

Manual6 Ad Code

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা থেকে মারামারি ঘটনা সৃষ্টি হয়। এতে অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কর্মবিরতিতে যাওয়ার পর দুপুর ১২ টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন হাসপাতালের পরিচালকসহ অন্যান্যরা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

Manual1 Ad Code

বৈঠক থেকে বের হয়ে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান জানান, আমরা আমাদের বেশ কিছু দাবী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি।কার্যক্ষেত্রে নিরাপত্তা সহ তুলে ধরা দাবীগুলো সমাধান হলে আমরা যেকোন মুহুর্তে আবারও কাজে যোগ দিবো।

 

Manual5 Ad Code

এ ব্যাপারে ওসামনী হাসপাতালের পরিচালক উমর রাশেদ মুনির বলেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমরা ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি। তদন্ত কমিটি ঘটনার সকল দিক খতিয়ে দেখছে এবং শীঘ্রই সমস্যার স্থায়ী সমাধান হবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code