সিলেট ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।
এদিকে পুলিশের অভিযান জোরদার হওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
গত কয়েকদিনের অভিযানে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নাজমুলের বাড়ি কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামে।
এরআগে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফ চৌধুরকে পৌরশহরের হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও গত শুক্রবার বিকেল ৫টার দিকে পৌরসভার মহেষপুর গ্রাম থেকে পৌর কৃষকলীগের সভাপতি জুবের আহমদকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি