সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত টিন সেডের ঘর থেকে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কানাইঘাটের সুরাইঘাট ভারত সীমান্ত পিলার ১৩১৪/এমপি থেকে সাড়ে ৭ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ধর্মপুর থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৯ পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এসব বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিজিবির দেওয়া তথ্যানুযায়ী, ধর্মপুরে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১৪টি বিস্ফোরক পাওয়ার জেল এবং ১৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধার করা ডেটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রস্তুত করা সম্ভব।
বিজিবি আরও জানিয়েছে, দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বিজিবি ও র্যাব একাধিক অভিযানে এসব বিস্ফোরক ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের তৎপরতা অব্যাহত রাখবে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি