সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর শহীদ ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। তিনি বলেন, বাণিজ্যমেলা উৎপাদক ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের পণ্যের গুণগত মান তুলে ধরার পাশাপাশি বাজার যাচাই ও নতুন ক্রেতা তৈরির সুযোগ পান। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে নারী উদ্যোক্তাদের অবদানও গুরুত্বপূর্ণ।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম (বিপিএম), জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।

Manual1 Ad Code

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি আলেয়া ফেরদৌসী টুলি।

 

পুলিশ কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম বলেন, এ ধরনের মেলা উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ ও ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি হস্তশিল্প, দেশীয় বস্ত্র ও সৃজনশীল পণ্যের প্রচার বাড়ে। ক্রেতাদের কাছ থেকে সরাসরি মতামত পাওয়ায় পণ্যের মান উন্নয়নেও সহায়তা হয়।

 

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাণিজ্যমেলা শুধু পণ্য কেনাবেচার আয়োজন নয়, এটি মানুষের বিনোদন ও পারিবারিক বন্ধন দৃঢ় করারও একটি উপলক্ষ।

 

(সুরমামেইল/ডিডি)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code