কানাইঘাটে বৃদ্ধকে খুন করলেন দুই সহোদর

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

কানাইঘাটে বৃদ্ধকে খুন করলেন দুই সহোদর

Manual8 Ad Code

কানাইঘাটে প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলায় প্রতিপক্ষের হাতে আব্দুল হান্নান (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

 

রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

আব্দুল হান্নান হানাই ওই গ্রামের বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র।

Manual7 Ad Code

 

জানা যায়- পার্শ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন পূর্ব বিরোধের জেরে বাখালছড়া গ্রামের আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর মৃতদেহ লাশ কানাইঘাট থানায় রয়েছে।

 

নিহতের স্বজনদের অভিযোগ- আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা ঘরে রাখেন। শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের জেল খাটা কুখ্যাত ডাকাত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

 

তবে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গংদের সাথে ডাকাত ফারুক আহমদের সংঘর্ষ হয়। এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে মূলত; হান্নানকে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন গংরা হত্যা করেছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

এলাকার অনেকে জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে হাজতবাস থেকে মুক্তি পেয়ে এলাকায় আসে। এলাকায় আসার পর ডাকাত ফারুক আহমদ বেশ কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তাদের হাতে আবারো আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

ঢাকায় ট্রেনিংয়ে থাকা থানার ওসি আব্দুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code