কানাইঘাটে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

কানাইঘাটে ব্যবসায়ীকে জরিমানা

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিং করে প্রত্যেকটি দোকানে জিনিসপত্রের মূল্যের তালিকা টানানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন।

 

Manual8 Ad Code

বাজার মনিটরিংকালে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা নগদ জরিমানা এবং পঁচা মিষ্টি ধ্বংস করেন।

Manual6 Ad Code

 

এছাড়া নির্বাহী কর্মকর্তা বাজারে পৌরসভার অর্থায়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য নির্মাণাধীন শেড পরিদর্শন করে দ্রুত ইলেক্ট্রিক সহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। শেড নির্মাণ করার পর শীঘ্রই বাজারের কয়েক’শ ফুটপাতের ব্যবসায়ীদের শেডে পুনঃবাসন করা হবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code