কানাইঘাটে সাইফুল হত্যার প্রধান আসামি শাকিল নারায়নগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

কানাইঘাটে সাইফুল হত্যার প্রধান আসামি শাকিল নারায়নগঞ্জে গ্রেপ্তার

Manual4 Ad Code

গ্রেপ্তার শাকিল।


কানাইঘাট প্রতিনিধি :
চোরাচালান ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে সিলেটের কানাইঘাটে খুটিতে বেঁধে সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমদকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual4 Ad Code

সোমবার (৮ ডিসেম্বর) গ্রেপ্তার শাকিলকে কানাইঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-৯। এরপর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

 

Manual1 Ad Code

এরআগে রোববার (৭ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ আভিযানিক চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপর ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


।আরও পড়ুন

Manual4 Ad Code


জানা গেছে- কানাইঘাটের রাতছড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে বন্ধুত্ব ছিলো শাকিলের। তাদের মধ্যে চোরাচালানের  ২ লাখ টাকা দেনা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ নভেম্বর বিকালে শাকিল নিহত সাইফুলের বাড়িতে এসে তাকে নিয়ে দনা বাজারে চলে যায়। সন্ধ্যার দিকে নিহত সাইফুলের ভাই সুফিয়ান আহমদ দনা বাজার থেকে বাবাকে ফোন দিয়ে জানায় মোটরসাইকেল চালক, ভিকটিম ও আসামী শাকিল মোটরসাইকেল যোগে দনা বাজারে যাওয়ার পথে শাকিল তাদের বাড়িতে নিয়ে যায়।

 

পরবর্তীতে মোটরসাইকেল চালক কিছু সময় অপেক্ষা করে ভিকটিম সাইফুল ফেরত না আসায় মোটরসাইকেল রেখে শাকিলদের বাড়িতে গিয়ে দেখতে পান নিহত সাইফুলকে বেঁধে মারপিঠ করা হচ্ছে। এক পর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

Manual7 Ad Code

তখন অন্যারা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। গুরুতর আহতবস্থায় সাইফুলকে শাকিলদের বাড়ীর পূর্ব পাশের জঙ্গলের ভিতরে হাত পা বাধা অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ঘটনায় নিহতের পিতা কানাইঘাটের দনা রাতাছড়া গ্রামের মোঃ ছলু মিয়া বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং-১ তাং ০২/১২/২৫ইং।

 

এদিকে, শুক্ররাত (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলাম হত্যা মামলার ২নং আসামী সুমন আহমদকে (২৫) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code