সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
গুলিতে নিহত জামাল উদ্দিন। ফাইল ছবি
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জামাল উদ্দিন (৪৫) কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা (বাংলাটিলা) গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। লোভাছড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করার সময় খাসিয়াদের গুলিতে তিনি নিহত হন। পরে রাত ১১টার দিকে ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ লাশ দেখে বাংলাদেশ পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ভোরে কানাইঘাট থানায় নিয়ে যায়।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সুপারি চুরি করতে গেলে জামালকে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়লে তিনি নিহত হয়েছেন। পরে তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে সীমান্ত পার করে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ভোরে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি