কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়া উপজেলায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলায় এপিবিএন ও থানা পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

আহতরা হলেন- অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ভোরে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানাপুলিশের সহযোগিতায় টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকার স্থানীয় আর্জু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়। পরে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও পুলিশ সদস্যদের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়।

 

Manual1 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code