সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজ হওয়ার পরদিন আতাই মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতাই মিয়া একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত বশির মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হোন আতা মিয়া। এরপর থেকেই আর কোনো সন্ধান পাওয়া যায় নি তার। শনিবার সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনাস্থলে গিয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে, তাকে হত্যা কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
(সুরমামেইল/এসএম)
Design and developed by ওয়েব হোম বিডি