খাদিমপাড়ায় ছাত্রলীগ কর্মীর ইটের আঘাতে বিএনপি নেতা খুন

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

খাদিমপাড়ায় ছাত্রলীগ কর্মীর ইটের আঘাতে বিএনপি নেতা খুন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীতে ইটের আঘাতে আব্দুল রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা খুন হয়েছেন।

 

Manual6 Ad Code

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মোকামেরগুল গ্রামে এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

 

নিহত আব্দুল রহমান (৬৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এবং ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।

 

হত্যাকারী সুমন আহমদ ওই গ্রামের সাজন উদ্দিনের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং জাহাঙ্গীর গ্রুপের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে সুমন আহমদ ও তার পিতা সাজন উদ্দিন গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।

 

জানা গেছে- বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কতর্কির এক পর্যায়ে সুমন ইট দিয়ে বৃদ্ধ আব্দুল রহমানের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন বৃদ্ধ রহমান। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান।

Manual1 Ad Code

হত্যাকারী সুমন আহমদ।


নিহতের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ মাগরিক হযরত শাহসুন্দর মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

Manual6 Ad Code

 

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

 

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থ পরিদর্শন করেছি। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আসামীদের ধরতে চেষ্টা চলছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code