গণভোটসহ বিভিন্ন দাবিতে ৬ ডিসেম্বর সিলেটে ৮ দলের মহাসমাবেশ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

গণভোটসহ বিভিন্ন দাবিতে ৬ ডিসেম্বর সিলেটে ৮ দলের মহাসমাবেশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত জামায়াত ইসলামীসহ ধর্মভিত্তিক ৮ দল আগামী ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় মহাসমাবেশ করবে।

 

এই সমাবেশ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর) দলগুলোর পক্ষ থেকে সিলেট নগরীর বন্দরবাজারের জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন- আন্দোলনরত আট দলের জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল প্রতিনিধিগণ।

 

Manual2 Ad Code

সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের পূর্বে গনভোট হলে দেশের এবং জাতির জন্য সবদিক থেকে ভালো হবে। এখন বলটা হচ্ছে সরকারের কোটে, তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনো বিশ্বাস করি এজন্য আমরা এখনো আন্দোলনে আছি- আমরা সরকারকে, সংশ্লিষ্ট সবাইকে বুঝাতে পারব এটা আগে হওয়ার মধ্যেই কল্যাণ।

 

সমমনা দল নিয়ে জোট প্রসঙ্গে জুবায়ের বলেন, রাজনীতিতে তো আলাপ-আলোচনা স্বাভাবিক সংস্কৃতি। বিভিন্ন বিষয়ে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা চলছে। আলোচনার টেবিলে সবগুলো বিষয় সামনে নিয়ে এগুচ্ছি। ফাইনাল কিছু হলে আপনারা জানবেন।

 

গণভোটের ব্যাপারে হ্যাঁ জয়যুক্ত হওয়ার ব্যাপারে সোচ্চার জানিয়ে তিনি বলেন, সংস্কারের পক্ষে যাতে দেশবাসী হ্যাঁ-সূচক ভোট প্রদান করেন৷ তা না হলে সব সংস্কার কার্যক্রম মুখ করে পড়বে। আলোর মুখ দেখবে না।

 

Manual5 Ad Code

দাবি অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, এই দাবি নিয়ে নির্বাচন করব। দাবি আদায়ের জন্য সর্বশক্তি নিয়োগ করব। সেটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পন্থায়।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code