গোয়াইনঘাটে গণপিটুনির পর চুন মিশ্রিত পানি পান করানো যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

গোয়াইনঘাটে গণপিটুনির পর চুন মিশ্রিত পানি পান করানো যুবকের মৃত্যু

Manual5 Ad Code

গণপিটুনির ঘটনার সময় হেলাল মিয়া। ছবি : ভিডিও থেকে সংগৃহীত


গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে হেলাল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে চুন ও বালু মিশ্রিত পানি পানে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তাদের গণপিটুনি দেওয়া হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

 

নিহত হেলাল মিয়া উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষ গ্রামের বাসিন্দা। আহত যুবকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

 

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ঘোষ গ্রামের ২ যুবক পাশের রাধানগর গ্রামে গরু চুরি করতে যায়। সেখানে গিয়ে ২টি গরু চুরি করে ফেরার পথে কয়েকজন স্থানীয় আটক করে তাদের। পরে চোর সন্দেহে আটককৃত ওই দুজনকে রশি দিয়ে বেঁধে বেধরক মারধর করা হয়। এক পর্যায়ে আটক হেলালকে জোর করে চুন ও বালি মিশ্রিত ২ লিটার পানি খাওয়ানো হয়।

 

খবর পেয়ে ওই দুই জনের স্বজনরা এসে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে হেলালের শারীরিক অসুস্থতা দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশের সুরতহাল করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

(সুরমামেইল/এমএনইউ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code