গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ইতি-মিনারাকে ভারতে পাচার করছিলো আফসার

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ইতি-মিনারাকে ভারতে পাচার করছিলো আফসার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

 

শুক্রবার (২০ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলার নকশিপুঞ্জি মন্দির ঘাট সংলগ্ন এলাকায় আটক করা।

 

শুক্রবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. নাজমুল হক।

 

Manual1 Ad Code

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২৭১/৭-এস এর কাছাকাছি বাংলাদেশ অংশে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

Manual7 Ad Code

 

আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই এলাকার জয়েন উদ্দিনের ছেলে মো. আফছার (২৪), দিনাজপুরের ঘোড়াঘাট থানার কশিগাড়ী গ্রামের মোছা. মিনারা খাতুন (২১) ও মাদারীপুরের লক্ষ্মীপুর গ্রামের মোছা. ইতি তাইনি (২১)।

 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটক আফছার মানব পাচারকারী হিসেবে কাজ করছিলেন এবং তার সহায়তায় অপর দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।

 

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code