চার শিশুহত্যা : গ্রেফতারকৃত সালেহ ২ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬

চার শিশুহত্যা : গ্রেফতারকৃত সালেহ ২ দিনের রিমান্ডে

Manual2 Ad Code

1456920942
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সালেহ আহমেদকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি মোঃ মুকতাদির হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলমের আদালতে তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি সালেহ উদ্দিন আহমেদকে (২৭) আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। এর পর থেকে কারাগারে আটক ছিল সালেহ।

Manual2 Ad Code

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের আত্মীয় আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া। ১৬ ফেব্রুয়ারি এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন নিহত মনির মিয়ার বাবা আব্দাল মিয়া। ১৭ ফেব্রুয়ারি বাড়ির পাশের ইছাবিল নামক স্থান থেকে ওই চার শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code