‘জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে’

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬

‘জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে’

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নামাজ শেষে তিনি উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান এই ঈদ জামাতে অংশ নেন তিনি। পরে তিনি তাঁর তোপখানাস্থ বাসভবনে নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

কুশল বিনিময়কালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে সরকার প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করছে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই আশা-আকাঙ্খা পূরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং ইতিমধ্যে আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual8 Ad Code

উক্ত ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।

Manual6 Ad Code

 

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এনআই)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code