জনবল সংকটে আটকে আছে সিলেট জেলা হাসপাতালের উদ্বোধন: স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬

জনবল সংকটে আটকে আছে সিলেট জেলা হাসপাতালের উদ্বোধন: স্বাস্থ্য উপদেষ্টা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা হাসপাতালের উদ্বোধন আটকে আছে জনবলের কারণে। দ্রুতই এই সংকট কাটিয়ে হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে ‘গণভোট’ নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, ‌‘সংবিধান, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে।’

Manual7 Ad Code

 

তিনি আরো বলেন, ‘যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যতো যুক্ত করা যাবে, ততো অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।’

Manual1 Ad Code

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code