সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ করতে সিলেট নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতিকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন। অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।
জানা গেছে, অভিযানের এক পর্যায়ে দুপুরে নগরীর জিন্দবাজার জল্লারপাড় রোডের রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক জরিমানা আদায় করতে না পারায় রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি. ডি. রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়াও নগরীর জিন্দবাজার এলাকার কাজি ম্যানশনসহ প্রতিটি মার্কেট এবং বিপনীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও রাস্তায় অবৈধ পার্কিংয়ের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম বলেন, গত এক মাস ধরে এরকম অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবারও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রাজা ম্যানশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি