সিলেট ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পে-লোডারের (ভেকু সদৃশ যন্ত্র) নিচে চাপা পড়ে পারভেজ আহমেদ (২৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ আহমেদ উপজেলার ছৈলাখেল ৮ নম্বর খণ্ড গ্রামের জামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে পিয়াইন নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। কাজ করার সময় অসাবধানতাবশত পেলোডারের বিশাল চাকার নিচে চাপা পড়েন পারভেজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র দীর্ঘ দিন ধরে জাফলংয়ের বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে ও ভোরে শক্তিশালী যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি