জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে- কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।

 

Manual7 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি।

Manual6 Ad Code

 

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। দলগুলো হলো এলডিপি ও এনসিপি।

 

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে এনসিপির কাউকে দেখা যায়নি। এ বিষয়ে জামায়াত আমির জানিয়েছেন, এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।

 

এনসিপির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও সংবাদ সম্মেলনে ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code