জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে বর্ডারগার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সঙ্গে সংঘর্ষকালে গুলিবিদ্ধ আতিক আহমেদ মারা গেছেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

 

নিহত মো: আতিক আহমদ (২০) জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আহত আতিক আহমেদ সোমবার বিকেলে ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এরআগে গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আতিক। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিজিবি সদস্যসহ আরও তিনজন আহত হন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code