জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: সিলেটে বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

 

শুক্রবার (০৮ মে) সিলেট জেলা পরিষদের ‘ন্যাচারাল পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

মন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতি একটি সাময়িক পরিস্থিতি। তবে একে পুঁজি করে যারা নিত্যপণ্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নজরদারিতে বিশেষ তদারকি সেল কাজ করছে।’

 

পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কৌশল হিসেবে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পণ্যের পরিবহন ব্যয় কমানো না গেলে সরবরাহ সচল রাখা ও দাম কমানো সম্ভব হবে না। এ জন্য দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।’

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Manual4 Ad Code

 

তিনি বলেন, ‘চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থবিরোধী বলে প্রতীয়মান হয়, তবে তা পরিবর্তনের সুযোগ ওই চুক্তির মধ্যেই রাখা হয়েছে। ফলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

Manual4 Ad Code

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ সিনহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা পরিষদের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code