দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

 

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

Manual4 Ad Code

 

এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।

 

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই শুরু হচ্ছে তারাবিহ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

 

অবশ্য সৌদি আরবের সাথে মিল রেখে আজ বুধবার থেকেই চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোজা পালন করা হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code