ধরা পড়ল সুজান-অর্জুনের প্রেম!

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৫

ধরা পড়ল সুজান-অর্জুনের প্রেম!

Manual2 Ad Code

arjun

Manual4 Ad Code

সুরমা মেইলঃএতোদিন জোরাল গুঞ্জন চলছিল। বহুল আলোচিত রহস্য অবশেষে উন্মোচিত হলো। হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান যাকে মন দিয়েছেন, শেষমেষ তার পরিচয় প্রকাশ্যে এলো। তিনি আর কেউ নন- বলিউড অভিনেতা অর্জুন রামপাল। নাইনএক্সই গোমরটি ফাঁস করে দিয়েছে।

Manual4 Ad Code

অর্জুন রামপালের সঙ্গে হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিনের। কেউ কেউ তো অনুমান করেছেন, হৃত্বিকের সঙ্গে সুজানের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে রয়েছেন অর্জুন। যদিও দুজনেই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন। কিন্তু অর্জুন ও সুজানকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা গেল। খবর ছড়িয়েছে, ওই সময় ক্যাফেটি একেবারেই ফাঁকা ছিল। নিরালায় দুজনকে বেশ কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছে। ওই সময় অর্জুন ও সুজানকে বেশ খুশি মনে হচ্ছিল। বোঝা যাচ্ছিল, দুজনেই দুজনাতে মুগ্ধ। তাঁরা এতটাই বিভোর ছিলেন যে, বুঝতেই পারেননি ক্যাফেতে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে।

Manual3 Ad Code

সেদিন যারা ওই ক্যাফেতে গিয়েছিলেন তাদের সবারই চোখ পড়ে সুজান-অর্জুনের দিকে। লোকজন বাড়তে থাকায় দুজনেই দ্রুত ক্যাফে ছেড়ে যান।

Manual8 Ad Code

কয়েকদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল, সুজান খুব শীঘ্রই হৃত্বিকের এক ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করতে যাচ্ছেন। তবে ওই ঘনিষ্ঠ বন্ধু কে তা স্পষ্টভাবে বলা হয়নি। কিন্তু, ইঙ্গিতটা ছিল অর্জুনের দিকেই। ক্যাফে-কাণ্ডের পর সুজান-হৃত্বিকের সম্পর্ক আর গোপন থাকলো না। খবর: টাইমস অব ইন্ডিয়া

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code