ধর্ষক পরিমলের মামলার রায় আজ

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৫

ধর্ষক পরিমলের মামলার রায় আজ

Manual5 Ad Code

porimol

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সুরমা মেইল : ছাত্রী ধর্ষণের অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের মামলার রায়  আজ বুধবার ঘোষণা করবেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন এ রায় দেবেন বলে জানিয়েছে আদালত।

সংশ্লিষ্টরা জানান, ২০১১ সালের ২৮ নভেম্বর ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাহবুবে খোদা। একই সঙ্গে স্কুলটির অধ্যক্ষ হোসনে আরা বেগম ও শাখা প্রধান লুৎফর রহমানকে অব্যাহতিরও সুপারিশ করেন তিনি।

গত ১০ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক আজ রায়ের দিন ধার্য করেন। মামলায় ৩৭জন সাক্ষীর মধ্যে ২৮ জন আদালতে সাক্ষ্য দেন।

Manual7 Ad Code

আদালত সূত্র জানায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযোগে ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন ওই ছাত্রী বাবা। মামলা দায়েরের পরদিন ৬ জুলাই পরিমলকে ঢাকার কেরানীগঞ্জের তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এখন তিনি কারাগারেই বন্দি রয়েছেন।

Manual3 Ad Code

মামলার এজাহার থেকে জানা যায়, দশম শ্রেণির ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে প্রথম ধর্ষণ করেন পরিমল জয়ধর। ধর্ষণের সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইল ফোনে ভিডিও করে রাখেন তিনি। পরে এ ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন পরিমল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code