না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

Manual1 Ad Code

খেলা ডেস্ক:
ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে পরলোকগমন করেছেন এই ক্রিকেট নক্ষত্র। তাঁর মৃত্যুতে বিশ্ব ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Manual8 Ad Code

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সোবার্স ছিলেন অনন্য। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৯৩টি টেস্ট খেলে তিনি ৮,০৩২ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৩৫টি উইকেট।

 

বাঁহাতি এই মারকুটে ব্যাটার ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেন অপরাজিত ৩৬৫ রানের এক মহাকাব্যিক ইনিংস। দীর্ঘ ৩৬ বছর পর্যন্ত এই সংগ্রহটিই ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। কেবল ব্যাটিং নয়, বল হাতেও তিনি ছিলেন সমান পারদর্শী। স্পিন ও পেস- উভয় মাধ্যমেই আক্রমণ শানাতে পারতেন এই জাদুকরী বোলার।

 

ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়েও তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। ১৯৬৮ সালে এই ক্লাবের হয়ে খেলার সময় প্রথম-শ্রেণীর ক্রিকেটে এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকানোর প্রথম বিশ্ব রেকর্ডটি গড়েন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। এছাড়া উইজডেনের বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় অন্যতম শ্রেষ্ঠ হিসেবে স্থান পান তিনি।

 

Manual3 Ad Code

সোবার্সের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক শোকবার্তায় তারা জানায়, ‘একটি মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে স্যার গারফিল্ড সোবার্স এখন এবং চিরকাল অম্লান হয়ে থাকবেন।’

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

নটিংহ্যামশায়ার ক্লাব তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘স্যার গ্যারি ছিলেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এবং আমাদের ক্লাবের ইতিহাসের এক আইকনিক ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণের খবরে আমরা অত্যন্ত মর্মাহত।’

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code